Current date Sep 11, 2026
বাংলাদেশ

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাজশাহীতে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাসও বইছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মৃদু শৈত্যপ্রবাহের পর গত দুদিন তাপমাত্রা বাড়লেও বুধবার (১১ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান বলেন, রাজশাহীতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।

এদিকে মাঝারি শৈত্যপ্রবাহে জেলায় জবুথবু অবস্থা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। সকাল থেকে রাস্তায় লোকজনের চলাফেরাও কম দেখা গেছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...