Current date Sep 7, 2026
অর্থনীতি

রাজশাহী ও কুমিল্লায় রূপালী ব্যাংকের মডেল শাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক :

রূপালী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখা ও কুমিল্লার মনোহরপুর কর্পোরেট শাখা মডেল শাখা হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করেছে।

বুধবার (২৬ জুন) ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে মডেল শাখা ২টির কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, জোনাল প্রধানগণ ও সকল শাখার ব্যবস্থাপক অনুষ্ঠানে অংশ নেন।

রাজশাহী কর্পোরেট শাখা ও মনোহরপুর কর্র্পোরেট শাখাকে মডেল শাখা হিসেবে উদ্বোধনকালে উভয় শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ স্বশরীরে এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সক্রিয় অংশীদার হিসেবে ও ব্যাংকিং সেবাকে অধিকতর গ্রাহক বান্ধব করার লক্ষ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ব্যাংক ও গ্রাহক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মডেল শাখায় গ্রাহকরা আরো দ্রুত ও উন্নত সেবা এবং বিশেষায়িত ডেস্ক স্থাপনের মাধ্যমে মডেল শাখাসমূহে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের সেবা দেয়া হবে। এ ছাড়াও সিএমএসএমই ঋণ গ্রহীতারা বিশেষ সেবা পাবেন এই সব শাখায়। পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...