Current date Oct 28, 2026
অর্থনীতি

রাজশাহী ও রংপুর অঞ্চলের রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করল রুপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ৩ মার্চ,শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহে সেরা রেমিট্যান্স প্রেরণকারী ৪০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া ও মো. ফকরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদসহ সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...