Current date Oct 23, 2026
আইন-আদালত

রাজীবের প্রাণহানি : দায়ী বাস ও ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি গঠন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজীবের প্রাণহানির ঘটনায় দায়ী বাস ও ক্ষতিপূরণ নির্ধারণে তিন সদস্যের কমিটি করে দিয়েছে হাইকোর্ট। বুয়েটের একজন অধ্যাপক ও তার পছন্দমত একজন ব্যক্তি ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে এ কমিটিতে রাখতে বলা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।

এর আগে এ ঘটনায় দায়ী বাস চিহ্নিত করতে ২২ মে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টকে ওই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

গঠিত কমিটি ঘটনা তদন্ত পূর্বক দায়ী বাস চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ বিষয়ে হাইকোর্টকে আদেশ দিতে বলা হয়েছে।

গত ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুই বাসের মাঝে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় হাত হারানোর ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৮ মে হাইকোর্ট রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দেয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে বিআরটিসি ও ‘স্বজন পরিবহন’ কর্তৃপক্ষকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিআরটিসি কর্তৃপক্ষ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...