Current date Sep 17, 2026
বাংলাদেশ

রাজীব মীর আর নেই

URL copied
Share URL copied

অনলাইন প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ১.৩৭ মিনিটে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজীব মীরের ভগ্নিপতি আখতার উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজীব মীর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান।
সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়।

শিক্ষক রাজীব মীরের চিকিৎসার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজীব মীর।

রাজীব মীর একাধারে কবি, লেখক, গবেষক ও সমাজকর্মী ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...