Current date Sep 6, 2026
বিনোদন

রাজ-শুভশ্রীর বিয়ে; যা বললেন মিমি

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : কলকাতার ইন্ডাস্ট্রিতে রাজ-শুভশ্রী ও মিমির ত্রিকোণ প্রেমের গল্প অন্যতম আলোচিত বিষয়। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, রাজ-শুভশ্রী নাকি সম্পর্কে ইতি টেনেছেন। কিন্তু সেই সব চিন্তাকে উড়িয়ে দিয়ে গতকাল রাতে এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন রাজ-শুভশ্রী।

রাজের এনগেজমেন্ট নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কিন্তু, রাজের প্রাক্তন প্রেমিকা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এ বিষয়ে কী বলছেন?

রাত ৯টার কাছাকাছি। খবর এলো, বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মুহূর্তের মধ্যে টলিপাড়ায় শোরগোল পড়ে যায়। এমন গোপনীয়তা বজায় রেখে খুব কম সেলিব্রিটি বিয়ে করতে পেরেছেন।
পরে জানা যায়, বিয়ে নয় এনগেজমেন্ট হয়েছে তাঁদের। আর এই খবর সামনে আসার পরই মিমি টুইট করেন। এনগেজমেন্টের ছবি দেওয়া শুভশ্রীর টুইটটি ট্যাগ করে মিমি লেখেন, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আজীবন সুখী হও।

জানা গেছে, আগামী ১১ মে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই তারকা জুটি। অনুষ্ঠানে শ্রীকান্ত মোহতা, শ্রেয়া পান্ডে সহ টলিউডে কয়েকজন তারকা। এনগেজমেন্টের কথা শুভশ্রী টুইট করে জানান। রাজও পরপর কিছু টুইটে তাঁদের এনগেজমেন্টের ছবি দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...