Current date Sep 6, 2026
খেলা

রাতেই দেশে ফিরে আসছেন সাকিব

URL copied
Share URL copied

স্পাের্টস ডেস্ক:

কিছুক্ষণ আগেই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সাকিব আল হাসান এখনই দেশে ফিরছেন না। অন্তত তৃতীয় ওয়ানডে খেলার কথা তার। যদিও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, পরিস্থিতি খারাপ হলে ফিরতে পারেন দেশে।

হলো সেটিই, হঠাৎ সিদ্ধান্ত হয়েছে সাকিব আল হাসানের দেশে ফেরার। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিমান ধরবেন তিনি। এটিও নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। এছাড়া ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি আছে দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছে। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

সাকিবের স্ত্রী-সন্তান বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। বড় মেয়ে আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম বাংলাদেশে এসেছে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...