Current date Sep 7, 2026
বিনোদন

রাতের কলকাতায় ঘনিষ্ঠ অঙ্কুশ-ঐন্দ্রিলা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরা। আট বছরের ক্যারিয়ারে দর্শকের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন সাফল্যও। বিশেষ করে রোম্যান্টিক-কমেডি সিনেমায় তিনি অনবদ্য। ব্যক্তিজীবনেও কি অঙ্কুশ রোম্যান্টিক?

ঠিক তাই, গভীর প্রেমে জড়িয়ে আছেন অঙ্কুশ হাজরা। আর তার প্রেমিকা অন্য কেউ নয়, একই অঙ্গনের তারকা। তার নাম ঐন্দ্রিলা সেন। যিনি কলকাতার টেলিভিশন সিরিয়ালে বেশ জনপ্রিয়।

অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেম নিয়ে গুঞ্জন অনেক দিনের। কিন্তু সেটা প্রকাশ্যে তারা খুব একটা স্বীকার করেননি। যদিও সেই প্রেমের কথা টালিউড থেকে দর্শকমহল, প্রায় সবারই জানা। এবার যেন সব বাধা ভেঙে একসঙ্গে দেখা দিলেন এই জুটি। রাতের নিয়ন আলোয় অঙ্কুশের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গেলো ঐন্দ্রিলাকে।

জানা যায়, শুটিংয়ের ব্যস্ততার কারণে প্রেমিক অঙ্কুশকে একদমই সময় দিতে পারছিলেন না ঐন্দ্রিলা। তাই সুযোগ করে প্রেমিকের সঙ্গে বের হয়েছেন কলকাতার রাস্তায়। আর তুলেছেন ছবিও। সেটা আবার শেয়ার করেছেন অঙ্কুশ নিজেই। ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, এটাকেই বলে টাইমপাস অ্যাটিটিউড।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...