Current date Jul 16, 2026
বিনোদন

রান্নায় ব্যস্ত শুভশ্রী

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বেঁধেছেন নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের পর এখন শ্বশুরবাড়িতে অবস্থান করছেন শুভশ্রী। এমনকি বাঙালি বধূর মতো রান্নাঘরের দায়িত্বও পালন করছেন এই নায়িকা।

বিয়েতে বাঙালি হিন্দু রীতির সব আচারই পালন করেছেন রাজ-শুভশ্রী। নায়িকা হলেও শ্বশুরবাড়িতে শুভশ্রী নতুন বৌ। তাই নব বধূ হিসেবে তাকে কিছু আচার পালন করতে হচ্ছে। আর দশটা হিন্দু সদ্য বিবাহিত বধূর মতো তাই রান্না ঘরে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শুভশ্রী গাঙ্গুলির ভক্তদের একটি অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, রান্নায় ব্যস্ত এই অভিনেত্রী।

এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বিয়ের পর সংসারী হতে চান শুভশ্রী। রাজের পরিবারের সঙ্গেই থাকতে চান তিনি। তবে সিনেমা চালিয়ে যাবেন কিনা তা জানা যায়নি।

গত ৬ মার্চ হঠাৎ করেই বাগদান সম্পন্ন করেছিলেন রাজ-শুভশ্রী। এরপর গত ১১ মে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। কলকাতা থেকে কয়েক ঘণ্টা পথ দূরত্বে অবস্থিত প্রায় আড়াইশো বছর পুরোনো বাওয়ালি রাজবাড়ি হেরিটেজ রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন ঘনিষ্ঠজনরা। যদিও টলিউড তারকাদের খুব একটা দেখা মেলেনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...