Current date Sep 6, 2026
বিনোদন

রাভিনার বিরুদ্ধে থানায় অভিযোগ

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : আগের মতো আর অভিনয়ে নিয়মিত নন সুন্দরী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তবে প্রযোজনার সঙ্গে জড়িয়ে আছেন তিনি অনেকদিন ধরেই। মাঝে মাঝে নানা পণ্যের বিজ্ঞাপনে হাজির হন। তেমনই একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই অভিযোগের মুখে পড়লেন রাভিনা, এমনই খবর জানিয়েছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।

সেখানে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতের লিঙ্গরাজ থানায় এ অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি ভুবনেশ্বরের শ্রী লিঙ্গরাজ মন্দিরের ভেতরে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন রাভিনা। সেই শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরই বিষয়টি জানতে পারেন মন্দির কর্তৃপক্ষ।

এরপর অভিনেত্রী রাভিনার বিরুদ্ধে লিঙ্গরাজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মন্দির কর্তৃপক্ষ। কারণ ওই মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করায় রাভিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ প্রসঙ্গে মন্দিরের ম্যানেজার ইন-চার্জ রাজীব লোচন পরিদা জানান, ‘লিঙ্গরাজ থানায় রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি। মন্দিরের যেখানে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ, সেখানে বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। শুধু মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ওই স্থানে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি রাখেন।’

তবে রাভিনা অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, ‘এমন অভিযোগ ভিত্তিহীন। কারণ সেখানে কোনো বিজ্ঞাপনের শুটিং করিনি। আমি মন্দিরে যাওয়ার পর কিছু মিডিয়া উপস্থিত হয়েছিল। এ সময় অনেকেই মোবাইলে সেলফি তুলেছে, ভিডিও ধারণ করেছে। আর এসব দেখেই হয়তো কর্তৃপক্ষের মনে হয়েছে সেখানে শুটিং করেছি। তবে ওই স্থানে মোবাইল নিষিদ্ধ, তা আমার জানা ছিল না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...