Current date Jul 15, 2026
বাংলাদেশ

রামপুরায় বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা সড়কের দুই দিকই বন্ধ করে দেয়। এতে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

ওই পোশাক কারখানার শ্রমিক সোহেল বলেন, গত ৩ মাস ধরে আমরা বেতন পাইনি। কবে পাব তাও জানি না। এছাড়া ঈদে বোনাসেরও কোনো খবর নাই। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বেতন-বোনাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (এসি) লুবনা মোস্তফা জাগো নিউজকে বলেন, বেতন ভাতা পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

গার্মেন্টস কর্মীদের বিক্ষোভের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় যানজট লেগে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আমরা বিষয়টি বিজিএমইএ ও শ্রম অধিদফতর, রামপুরা থানাকে জানাই। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ হয়। আগামী শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা জানিয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ। বিষয়টি জানানোয় গার্মেন্টস শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে। এখন যান চলাচাল স্বাভাবিক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...