Current date Sep 7, 2026
খেলা

রাশিয়ার বিপক্ষে বড় জয় পেল ব্রাজিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেল টিটের ব্রাজিল। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে নেইমারকে ছাড়াই জয় ব্রাজিলের। শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় পাঁচবারের বিশ্বজয়ীরা। তবে গোলের মুখ খুলতে পারছিল না তারা। সৌজন্যে রাশিয়ার গোলকিপার ইগর আকিনভেভ। তার তৎপরতায় প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ করে রাশিয়া।

তবে দ্বিতীয়ার্ধে ইগরের ভুলে পিছিয়ে পরে তারা। ৫৩ মিনিটে থিয়াগো সিলভার হেডার বাঁচাতে ব্যর্থ হন তিনি। সেই বলকে অনুসরণ করে প্রথম গোলটি করে যান, মিরান্ডা। এরপর বাকি সময় ধরে শুধুই ব্রাজিল। এর ৯ মিনিটের মধ্যে ফের গোল সেলেকাওদের।

পাউলিনহোকে বক্সে ফাউল করেন গোলোভিন। পেনাল্টি থেকে গোল করতে ভোলেননি দেশের অন্যতম তরুণ প্রতিভা কুতিনহো। দ্বিতীয়ার্ধে সেইভাবে পাওয়া যায়নি রাশিয়াকে। ৭৭ মিনিটে কিছুটা ব্যবধান কমাবার কাছাকাছি গেছিল রাশিয়া সৌজন্যে জাগোয়েভ। তবে গোল হয়নি। রাশিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন মিডফিল্ডের অন্যতম ভরসা পাউলিনহো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...