Current date Sep 7, 2026
খেলা

রাশিয়া বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : চমক আর অঘটন যেন নিত্যসঙ্গী ছিল রাশিয়া বিশ্বকাপের। গ্রুপ পর্বেই জার্মানির বিদায় দিয়ে শুরু সেই অঘটনের। এরপর একের পর এক চমক দেখিয়েছে দলগুলো। শেষ ষোলতে আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগাল যথাক্রমে হারিয়েছে ফ্রান্স, রাশিয়া ও উরুগুয়ে। কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে আরও চমক দেখায় বেলজিয়াম। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এমন এক রেকর্ড যেখানে কেউই নাম লেখাতে না। আর তার হল- আত্মঘাতী গোলের রেকর্ড।

সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। গতকাল রাতে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল করেন তিনি। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হল।

এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপ উপহার দিয়েছে তার দ্বিগুণ।

রাশিয়া বিশ্বকাপে যে ১২টি আত্মঘাতী গোল হয়েছে

১. ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)
২. আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
৩. আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
৪. এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
৫. আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
৬. ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
৭. থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
৮. ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
৯. সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
১০. ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
১১. ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
১২. মারিও মানজুকিচ – ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...