Current date Sep 7, 2026
খেলা

রাশিয়া বিশ্বকাপ কে জিতবে জানাবে বিড়াল!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এবারের আসরে আয়োজকের ভূমিকায় রাশিয়া। ইতোমধ্যে রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ছড়িয়েছে ফুটবল প্রেমীদের মনে। পাক্কা এক মাস বাকি থাকলেও বিশ্বকাপ কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বানী করার জন্য শুরু হয়ে গেছে গণক খোঁজা। আর এ তালিকায় এবার নাম লিখিয়েছে অ্যাকিলিস নামের একটি বিড়াল।

আসন্ন বিশ্ব আসরে গণকের ভূমিকা পালন করবে ওই বিড়াল। সেই বলে দেবে- কে হবে চ্যাম্পিয়ন, নির্দিষ্ট ম্যাচে জিতবে কে?

অ্যাকিলিস গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র। ‘অ্যাকিলিস দ্য ক্যাট’। এর রং সাদা, চোখ নীল, বধির, ওজন ৪.৭ কেজি। আবাস বিখ্যাত জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়ামে।

গেল বছর রাশিয়ায় হওয়া ফিফা কনফেডারেশন্স কাপেও ভবিতব্য নির্ধারণ করে বিড়ালটি। ওই টুর্নামেন্টে চার ম্যাচের তিনটিতেই নিখুঁত ভবিষ্যদ্বাণী করে সে। নীলনয়না বিড়ালটির সামনে রাখা হয় খাদ্যভর্তি দুটি বল। যে দুটিতে থাকে প্রতিদ্বন্দ্বী দুটি দেশের নাম ও পতাকা। তা থেকে একটি বেছে নেয় ও। এই বিড়ালকে দেয়া হবে একটি ফ্যান আইডি ও পাসপোর্ট। এতে করে সে যে কোনো স্টেডিয়ামে অবাধ বিচরণ করতে পারবে।

বিভিন্ন প্রাণীকে দিয়ে বিজয়ীর নাম ঘোষণার প্রথা চালু হয় ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একেবারে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে ওঠে অক্টোপাস পল।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...