Current date Sep 7, 2026
খেলা

রাশিয়া-সৌদি আরব ম্যাচে আর্জেন্টাইন রেফারি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। তবে এই উদ্বোধনী ম্যাচে মাঠে কিন্তু আর্জেন্টিনাও থাকছে! রাশিয়া-সৌদি আরব ম্যাচের রেফারি যে একজন আর্জেন্টাইন।

লুঝনিকি স্টেডিয়ামে এই ম্যাচ পরিচালনার ভার পেয়েছেন নেস্তর পিতানা। সাবেক এই অভিনেতা এখন পেশায় শরীরচর্চার শিক্ষক হলেও ফুটবলের বাঁশি হাতে মাঠে নেমেছেন সেই ২০০৭ সাল থেকে। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল থেকে মাত্র তিন বছরের মধ্যে ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে জায়গা করে নেন পিতানা। ৪৩ বছর বয়সী এই রেফারি এ বছর বাছাইপর্বে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্তপর্বে চারটি ম্যাচ পরিচালনা করেছেন পিতানা।

এই বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সৌদি-আরব রাশিয়া ম্যাচে ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন একজন ইতালিয়ান—মাসিমিলিয়ানো ইরাতি। বিশেষজ্ঞ হিসেবে চার সদস্যের ভিএআর রেফারি দলের নেতৃত্ব দেবেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...