Current date Jul 6, 2026
বাংলাদেশ

রাসিকের দুই কেন্দ্রে ৮৩৫ ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে

URL copied
Share URL copied

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গৃহীত ভোট গণনায় এগিয়ে রয়েছে নৌকা। ভোটকেন্দ্রের ফল ঘোষণা শেষে এ খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।

১৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে দুটিতে ইভিএমের ভোট কেন্দ্র ছিল। এ দুটিতে নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১৪২৪ ভোট। অপরদিকে, ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৫৮৯টি ভোট। অন্য তিন মেয়র প্রার্থীদের ভোটের খবর পাওয়া যায়নি।

রাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর ১৬২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাসিকের মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ (নারী ১ লাখ ৬২ হাজার ৫৩ এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫) জন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...