Current date Sep 8, 2026
বাংলাদেশ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

URL copied
Share URL copied

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যানের নাম সিরাজুল হক। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজুল হক দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়ি নিজের বাড়িতে ফিরছিলেন। চেয়ারম্যানকে বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দা নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে। ওই সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে মারধর করে সরিয়ে দেয়।
পরে চেয়ারম্যানকে গুলি এবং কুপিয়ে পার্শ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল ইসলাম খাঁন জানান, সিরাজুল ইসলামের ঘাড়ে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে কুপানোর দাগ রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চেয়ারম্যান সিরাজুল হকের মৃত্যুর খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বেলাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...