Current date Jul 23, 2026
বিশ্ব

রিয়াদে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...