Current date Sep 7, 2026
খেলা

রিয়ালের ঘাঁটিতে তাঁবু গাড়বেন মেসি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। এত দিন এ নিয়ে অন্যরকম আমেজ বিরাজ করেছে শুধু আয়োজকদের মধ্যে। এবার তা ছড়িয়ে গেল ফুটবলারদের মধ্যে।

জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়ছে আসছে বিশ্বকাপে টিকিট কাটা দলগুলো। ব্যতিক্রম নয় অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনাও।

আগামী সপ্তাহে স্পেনের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ফুটবল পরাশক্তির মহারণ অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে। এ অনুযায়ী অবশ্য সেখানেই অনুশীলন করার কথা লিওনেল মেসিদের।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, অ্যাটলেটিকোর মাঠে নয়, আমরা তাঁবু গাড়ব নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ঘাঁটিতে। লস ব্লাঙ্কোজদের মাঠেই আমরা অনুশীলন করব, প্রস্তুতি সারব। সেটিই আমাদের পছন্দ। অর্থাৎ বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের শিবিরে অনুশীলন করবেন মেসি।

এর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শুক্রবার ইংল্যান্ডে আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা। সেখানে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে প্রায় ৫ যুগ পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইতালির মুখোমুখি হবে তারা। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটিতে পৌঁছেছেন আর্জেন্টাইনরা। দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসিও।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...