Current date Sep 7, 2026
বিনোদন

রুপালি পর্দায় ফিরছেন মুনমুন

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : অনেকের মতে ‘বিষে ভরা নাগিন’ শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র। আর এই ছবির নায়িকা ছিলেন মুনমুন। এক সময় জনপ্রিয় হয়ে উঠা তাদের জুটিতে আরও প্রায় দেড় ডজন ছবি রয়েছে। শাকিব খান এখন ঢালিউডের সবচেয়ে বড় তারকা। অন্যদিকে, তরুণ প্রজন্মের কাছে মুনমুন এক অচেনা নাম। বাংলা চলচ্চিত্রের এক সময়কার বিতর্কিত এই অভিনেত্রীকে আবারও দেখা যাবে ‘পদ্মার প্রেম’ নামের একটি ছবিতে। হারুন-উজ-জামান পরিচালিত এতে তার বিপরীতে রয়েছেন সেই সয়মকারই আরেক আলোচিত অভিনেতা আলেকজান্ডার বো।

এরই মধ্যে ‘পদ্মার প্রেম’ ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন মুনমুন। ছবিটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, প্রথম লটের কাজ দারুণ হয়েছে। তাছাড়া এর আগেও হারুন ভাইয়ের ‘ক্ষ্যাপা’ ছবিতে আমি আর আলেক ভাই একসঙ্গে কাজ করেছি। হারুন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। এক বছর আগে নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।

১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। এরপর প্রায় ৮৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করে আলোচিত মুনমুনের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে-‘টারজান কন্যা’, ‘বিষে ভরা নাগিন’, ‘রানী ডাকাত’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’ ও ‘মরণ কামড়’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...