Current date Sep 7, 2026
অর্থনীতি

‘রূপালী ক্যানভাস’ স্মরণিকার মোড়ক উম্মোচন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক প্রকাশিত স্মরণিকা রূপালী ক্যানভাসের মোড়ক উম্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ক্যানভাসের মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মরতুজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও সেরা লেখকদের সংবর্ধনার আয়োজন করা হয়। পরে রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নিজস্ব শিল্পীগণ গান পরিবেশন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...