Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের উত্তর-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আজ সোমবার (২৯ নভেম্বর) রূপালী ব্যাংকের উত্তর-পশ্চিম জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভার্চ্যুয়ালি ব্যাংকের নতুন জোনাল অফিসের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান।

ঢাকার সাভার বাজার রোডস্থ বিলাস সিনেমা হল ভবনের ৩য় তলায় অবস্থিত জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাহমিনা আখতার। এতে ভার্চ্যুয়ালি অংশ নেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম, উত্তম কুমার পাল, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খা, সিকদার ফারুক-ই-আজম, মো. শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ ও উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার মো. মনিরুজ্জামান প্রমুখ ।

এছাড়াও উত্তর-পশ্চিম জোনের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...