Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

আজ মঙ্গলবার রূপালী ব্যাংকের খেলাপী ঋণ আদায়ের মে ২০২১ ভিত্তিক অগ্রগতি সংক্রান্ত ২য় পর্যালোচনা সভা ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের আদায় বিভাগ-১ এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সভা পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় তিনি প্রতিটি বিভাগ, জোন এবং কর্পোরেট শাখার খেলাপী ঋণ আলাদাভাবে পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ঋণ আদায়ের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এতে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান, খান ইকবাল হোসেন, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মরতুজা, মো. শওকত আলী খান, সালমা বানু, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগমসহ প্রধান কার্যালয়ের সকল জিএম, বিভাগীয় কার্যালয়ের সকল জিএম, আদায় বিভাগ-১ ও ২ এর সকল নির্বাহী, জোনাল অফিস ও কর্পোরেট-১ শাখার ডিজিএম এবং ৫০% ও তদূর্ধ্ব শ্রেণীকৃত ঋণবিশিষ্ট শাখার ব্যবস্থাপকগণ সভায় অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...