Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এর যোগদান

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:
রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী ছানাউল হক যোগদান করেছেন। রবিবার ( ১৩ জুন ) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগদান করেন। পর পর তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকারকে তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে সম্প্রতি নিয়োগ দিয়েছে সরকার। গত ৩০ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি (নং- ৫৩.০০.০০০০.৩১১.১১.০০৫.১৭.১৮৭, তারিখ-৩০ মে ২০২১) রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে যা ০৬ জুন বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে।

এর আগে তিনি ঢাকা স্টক একচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতি:দায়িত্ব) ছিলেন।

এছাড়াও বৈচিত্রপূর্ণ কর্মজীবনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন ছানাউল হক। তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশন-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রধান কার্যালয়ের কর্মচারী বিভাগ, নিরীক্ষা বিভাগ, ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাজী ছানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এই ব্যাংকারের পিতা সাবেক মহকুমা সাব জজ ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...