Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
শনিবার(১৩ নভেম্বর)রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের শাখা সমূহের ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ধান গবেষণা কেন্দ্রের কনফারে›স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় এমডি গ্রাহক সেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদান করার আহবান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। বিভাগীয় কার্যালয় বরিশালের জিএম মো. ইকবাল হোসেন খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অত্র বিভাগের অধীনস্থ সকল জোনাল ম্যানাজারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল বিভাগের সকল শাখা ব্যবস্থাপকগণ ভার্চ্যুয়ালি সম্মেলনে যুক্ত হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...