Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

রূপালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের মাসব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ জুন ) রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক। সমাপনী বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে করার আহ্বান জানান এবং ব্যাংকিং বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকে নতুন যোগদানকৃত ৭২ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন।
এ সময় ট্রেনিং একাডেমির প্রিস্নিপাল মো. সাফায়েত হোসেন এবং কোর্স ডিরেক্টর ও এজিএম মো. শাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...