Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈদেশিক বানিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগের আয়োজনে সারা দেশের ২৯টি আমদানি-রপ্তানি শাখা (এডি শাখা) ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করে। কনফারেন্সে উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি রেমিট্যান্স বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়াও তিনি রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে রপ্তানিকারকদের দ্রুততম সময়ে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...