Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সরকারী মালিকানাধীন রূপালী বাংক পিএলসি’র ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

এ সময় নজরুল হুদা ব্যাংকের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং রূপালী ব্যাংক কিছুদিনের মধ্যে একটা অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিনত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি শ্রেনীকৃত ঋণ আদায়, আমানত বৃদ্ধি ও সিএমএসএমই ঋণ প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যবসায়িক বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের জন্য ব্যাংকের সকল নির্বাহীসহ কর্মকর্তা-কর্মচারীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক ই আযম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য, মো. মঈন উদ্দিন মাসুদ, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, মো. আবুল হাসান এবং ভার্চ্যুয়ালি রোকনুজ্জামান ও এস এম দিদারুল ইসলামসহ সকল নির্বাহী কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...