নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে হবে। ঋণ বিতরণে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।
”সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়া ও মোহাম্মদ আফজাল হোসেন।
সভায় ময়মনসিংহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।