Current date Oct 28, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন কমল ভট্টাচার্য্য

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক ঢাকা কেন্দ্রীয় অঞ্চলে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালে তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ঋণ প্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগ এবং ডিজিএম হিসেবে ঢাকা সেন্ট্রাল , ফরিদপুর ও কুষ্টিয়া জোনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

কমল ভট্টাচার্য্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পেশাগত প্রয়োজনে দেশে বিদেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে কিন্তু বিসিএস (শিক্ষা) ক্যাডারে পিতার চাকুরীর সুবাদে তাঁর পরিবারের স্থায়ী নিবাস গড়ে উঠে পাবনা সদর উপজেলার গোপালপুরে। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...