Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচী ঘোষণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকের সব ব্যবসায়িক সূচকে বড় অগ্রগতি সৃষ্টি ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। রবিবার দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বিশেষ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এই কর্মসূচীর ফলে ব্যাংকের রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিণ ব্যাংকিং, খেলাপী ঋণ আদায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। কর্মসূচী ঘোষণার সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, তাহমিনা আখতার, মো. হারুনুর রশিদ, কাজী আব্দুর রহমান, কাজী ওয়াহিদুল ইসলাম ও ইকবাল হোসেন খা। এছাড়াও ভার্চ্যুয়ালি সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, কর্পোরেট শাখার নির্বাহী ও সকল শাখার ব্যবস্থাপকগণ সংযুক্ত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...