Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ১০ শাখাকে মডেল শাখায় রূপান্তর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বিজয়ের মাসে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার এবং প্রযুক্তি নির্ভর ও আধুনিক ব্যাংকিংকে আরও গতিশীল করতে রূপালী ব্যাংক পিএলসির ১০ শাখাকে মডেল শাখায় রূপান্তর করা হয়েছে। রবিবার ( ২৪ ডিসেম্বর ) ঢাকাস্থ মতিঝিলের রূপালী সদন কর্পোরেট শাখায় মডেল শাখা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে নতুন বছরে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকের স্মার্ট সেবা সব শ্রেণীর সেবা গ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশেষায়িত ডেস্ক স্থাপনের মাধ্যমে মডেল শাখাসমূহে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের সেবা দেয়া হবে। মডেল শাখায় গ্রাহকরা আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন। এছাড়াও সিএমএসএমই ঋণ গ্রহিতারা বিশেষ সেবা পাবেন এই সব শাখায়। প্রাথমিকভাবে ১০ টি শাখাকে মডেল শাখায় রূপান্তর করা হয়, পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে।

পরে এসকে রোড কর্পোরেট শাখাকেও মডেল শাখা হিসেবে ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়। এছাড়াও মডেল শাখা হিসেবে ব্যাংকিং কার্যক্রম চলবে বরিশালের সাগরদী বাজার, চট্টগ্রামের ও আর নিজাম রোড কর্পোরেট, কুমিল্লার মনোহরপুর কর্পোরেট, মেহেরপুর কর্পোরেট, টাঙ্গাইলের কালিহাতি, রাজশাহী কর্পোরেট, দিনাজপুরের বীরগঞ্জ ও সিলেটের মীরা বাজার কর্পোরেট শাখায়।

এ সময় ব্যাংকের ডিএমডি কাজী আবদুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, শিকদার ফারুক ই আজম, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন, মো. আবুল হাসান ও মো. মঈনুদ্দিন মাসুদ এবং রূপালী সদন কর্পোরেট শাখার ডিজিএম মো. মোস্তফা হামিদ ও এসকে রোড শাখার এজিএমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...