Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ১৫০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা-২০২৩ অর্জনের লক্ষ্যে ১৫০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ) দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ ধরনের কর্মপরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে বলে চেয়ারম্যান কাজী ছানাউল হক আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচি সফল করতে যে ধরনের সততা ও দক্ষতার প্রয়োজন তার সবটুকুই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রয়েছে বলে মনে করেন তিনি।

১৫০ দিনের বিশেষ কর্মসূচি সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্বিক নির্দেশনা অনুযায়ী রূপালী ব্যাংককে একটি স্মার্ট ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি শওকত আলী খান, তাহমিনা আক্তার ও হাসান তানভীর। এছাড়াও অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক এবং ভার্চ্যুয়ালি সকল বিভাগীয় কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের নির্বাহীগণ এবং সকল শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...