Current date Oct 28, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়নগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স এন্ড ইন্টেলিজেন্স বিভাগের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার। ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের জিএম মো. হারুনুর রশীদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ডিজিএম মো. নাজমুল হুদা, মো. জাকির হোসেন বাবলু, মো. মঈন উদ্দিন মাসুদ ও আবু ইউসুফ মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও নারায়নগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন সকল শাখার ব্যবস্থাপক ও গ্রাহকগণ এতে উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সেবার মান নিয়ে অভিযোগ এবং অভিযোগের ধরণ ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ব্যাংকের রেমিট্যান্স, আরটিজিএস ও অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে উপস্থিত গ্রাহকগণ সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে রূপালী ব্যাংকে আরটিজিএস সেবা ফ্রি হওয়ায় গ্রাহকগন এর ব্যাপক প্রশংসা করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...