Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেক কেটে দিবসটির উদ্বোধন করেন। এ সময় প্রশাসন ও মানব সম্পদ বিভাগের জিএম পারসুমা আলমসহ ব্যাংকের নারী কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এবং জিএম মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংকের নারী কর্মকর্তারা প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবেও নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...