Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের তথ্য অধিকার দিবসের শ্লোগান রাখা হয় ‘ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে’।

তথ্য অধিকার দিবসকে সামনে রেখে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিলকুশাস্থ রূপালী ব্যাংকের মূল ভবনের সম্মুখ থেকে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে এই র‌্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও তাহমিনা আখতার এবং মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও তানভীর হাছনাইন মইন অংশ নেন। এছাড়াও ব্যাংকের উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপকসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...