Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আর্থিক সাক্ষরতা দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।


সোমবার দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বাড়ানো, আমানত, ঋণ, অভিযোগ নিষ্পত্তি ও আমানত সুরক্ষার মতো বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।


এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, তানভীর হাসনাইন মঈন, সালামুন নেছা ও এস.এম দিদারুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
এছাড়া দেশব্যাপী ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায়ও দিবসটি উদ্যাপিত হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...