Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস- ২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রথম বারের মত আর্থিক স্বাক্ষরতা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। দিবসটি উপলক্ষে প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আমানত, ঋণ, অভিযোগ নিস্পত্তি ও আমানত সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তারা র‌্যালিতে অংশ নেন।

এছাড়া দেশব্যাপী ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায়ও এ দিবসটি একযোগে উদযাপন করা হয়।

এ সময় ব্যাংকের ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, ইকবাল হোসেন খা ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...