Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতিবাংলাদেশ

রূপালী ব্যাংকে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন

URL copied
Share URL copied

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের উদ্বোধন উপলক্ষে  আজ শুক্রবার নানা আয়োজন ছিল রূপালী ব্যাংকে। মুজিববর্ষের স্পর্শে স্পন্দিত রূপালী ব্যাংক এই স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে 

দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের লোগো ও ক্ষণগণনার উদ্বোধন করার পরপরই ১০ জানুয়ারি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকটিতে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন। এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলাম, খান ইকবাল হোসেন, গোলাম মরতুজা, আবদুর রহিম, আবুল খায়ের, শওকত আলী খান, আহসান উল্লাহসহ সকল জিএম, ডিজিএম, সিবিএ সভাপতি, সেক্রেটারি, স্বাধীনতা ব্যাংকার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রূপালী ব্যাংক ইউনিট সেক্রেটারি, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...