Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহনকারী গ্রাহকদের জন্য পুরষ্কার

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে ১১ জুন রবিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। দ্বিতীয় সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন সিলেটের জগন্নাথপুর শাখার গ্রাহক মনোয়ারা বেগম, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন নোয়াখালীর আমিশাপাড়া শাখার গ্রাহক মো. জামাল উদ্দিন, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন নওগাঁর আত্রাই শাখার গ্রাহক মোসা. সানজিদা খাতুন, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন সিলেটের মীরা বাজার কর্পোঃ শাখার গ্রাহক আফিয়া সিদ্দিকা নীপা এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ফেনীর কুটিরহাট শাখার গ্রাহক তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ সাফায়েত হোসেন ও এস. এম দিদারুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...