Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘শেখ রাসেল’ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ‘শেখ রাসেল’ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। সেদিন শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা তাঁর জীবনই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তাঁর অবিকশিত অপার সম্ভাবনা। তিনি আরও বলেন, শেখ রাসেল ছিল বন্ধুবৎসল, গরীব দুঃখীদের প্রতি ছিল তার অসীম দরদ ও মমতা। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানবদরদী মানুষ পেত। আমরা শেখ রাসেলের পাশাপাশি জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের স্মৃতিও এই দিনে স্মরণ করি।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, কাজী আবদুর রহমান, ফয়েজ আলম, কাজী ওয়াহিদুল ইসলাম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...