Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি ১৬৭৪) কর্তৃক আয়োজিত অনুরোধে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্য মো. রিপন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ বাচ্চু এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন ভূইয়া। সভায় সর্ব সম্মতিক্রমে মো. আহসান উল্লাহকে চেয়ারম্যান, মো. এলেম হোসেনকে সদস্য সচিব ও মো. ওহাব আলী কাজীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন সাব কমিটি গঠন করা হয় এবং ২১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য করা হয়।

এ সময় শ্রম অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্য মো. গোলাম নবীসহ রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...