Current date Sep 8, 2026
অর্থনীতি

রূপালী ব্লাড ব্যাংক অ্যাপসের উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

শোকের মাসে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে “বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্লাড ব্যাংক অ্যাপস”এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৭ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ের ৩য় তলায় অ্যাপসটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানা উলহক ওম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, পর্যবেক্ষক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন।

এই অ্যাপসের মাধ্যমে ব্যাংকের যে কোন কর্মকর্তা-কর্মচারী চাহিদা অনুযায়ী নির্দিষ্ট রক্তের গ্রুপের দাতাদের খুজে বের করতে পারবেন। জরুরি প্রয়োজনে রক্তদাতার তথ্য জানতে এই অ্যাপসটি কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা,ইকবাল হোসেন খাঁ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া ও সেক্রেটারী আল্লামা ইকবাল রানাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাপস তৈরিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) বঙ্গবন্ধু পরিষদকে সার্বিক সহায়তা প্রদান করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...