Current date Sep 7, 2026
খেলা

রেকর্ড ধরে রেখেই শেষ আটে ফেদেরার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: কোনো সেট না-হারার রেকর্ড অক্ষুণ রেখেই উইম্বলডনে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন রজার ফেদেরার। গতকাল সোমবার শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের আদ্রিয়ান ম্যানারিনোকে স্ট্রেট সেটে (৬-০, ৭-৫, ৬-৪) হারিয়ে শেষ আটে ওঠেন শীর্ষ বাছাই রজার। আগামী বুধবার কোয়ার্টার ফাইনালে অ্যান্ডারসন ও মনফিলসের বিজয়ীর সঙ্গে খেলবেন ফেদেরার।

সেন্টার কোর্টে এদিন মাত্র ১৬ মিনিটে প্রথম সেট জিতে নেন আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। ২২ নম্বর বাছাই ম্যানারিনো প্রথম খেলোয়াড় যিনি চলতি টুর্নামেন্টে ফেদেরারের বিরুদ্ধে ব্রেক পয়েন্ট পেয়েছিলেন। যদিও তা কাজে লাগাতে পারেননি ফরাসি খেলোয়াড়।

এদিনও স্ট্রেট সেটে জিতে অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩২ সেট অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ রাখেন ফেদেরার। তবে নিজের রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুটি ম্যাচ স্ট্রেট সেটে জিততে হবে সুইস তারকাকে।

২০০৫ তৃতীয় রাউন্ড থেকে ২০০৬ ফাইনাল পর্যন্ত টানা ৩৪টি ম্যাচে কোনো সেট না-হারার রেকর্ড রয়েছে ফেদেরারের। এবার কোনো সেট না-হেরে চ্যাম্পিয়ন হলে নিজেকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়বেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবার চ্যাম্পিয়ন হলে সর্বাধিক ৯ বার উইম্বলডন জেতার ক্ষেত্রে মার্টিনা নাভ্রাতিলোভাকে ছুঁয়ে ফেলবেন ফেদেরার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...