Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

রেললাইনের পাশে আগুন: চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামে মহানগরীর দেওয়ান হাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। এতে সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে। এরপর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...