Current date Oct 25, 2026
Lead Newsবাংলাদেশ

রোজায় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রমজান মাসে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরররাহ করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এছাড়া এরইমধ্যে সার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, রোজার মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আগামী রবিবার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সিদ্ধান্ত হয়, প্রতিবছরের মতো রোজায় সিএনজি স্টেশন বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখা হবে।

এ ব্যাপারে সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চলতি মাসের মধ্যে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুৎ বিভ্রাট রোধ করতে সাবস্টেশনগুলোর ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে। সেগুলো হচ্ছে- রোজার মাসে দোকানপাট, বিপণী বিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা, বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহারের সময় সন্ধ্যাবেলা রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম ব্যবহার বন্ধ রাখা, সুপার মার্কেটে, পেট্রোল পাম্পে, সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখা, ইফতার ও সেহেরির সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির ব্যবহার সীমিত রাখা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...