Current date Sep 7, 2026
খেলা

রোনালদোর জন্য জার্সি নম্বর ছেড়ে দিলেন কুয়ার্দাদো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নাম তার ‘সিআর সেভেন’; ক্লাব পাল্টালেও জার্সিটা তাই ‘৭’ নম্বরেরই হতে হবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে সম্প্রতি জুভেন্তাসে নাম লিখিয়েছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার জন্য নিজের প্রিয় জার্সি নম্বরখানা ত্যাগ করতে হল কুয়ার্দাদোকে। ২০১৬ সালে জুভেন্তাসে ‘৭’ নম্বর জার্সি পান কলম্বিয়ার তারকা খুয়ান কুয়ার্দাদো। তবে আগামী মৌসুমে এই জার্সিতে দেখা যাবে না তাকে।

জুভেন্তাসের সাত নম্বর জার্সি রোনালদো পাবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল। কিন্তু জুভেন্তাসের সাথে চুক্তি করার সময় জার্সি নিয়ে শর্ত জুড়ে দিয়েছিলেন রোনালদো। কি ছিল সেই শর্ত? রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস জানান, ‘জুভেন্তাসের সাথে চুক্তির সময় জার্সি নিয়ে শর্ত দিয়েছিলেন রোনালদো। শর্ত ছিল অবশ্যই ‘৭’ নম্বর জার্সি দিতে হবে রোনালদোকে। তার শর্ত শুরুতেই মেনে নেয় জুভেন্তাস ক্লাব কর্তৃপক্ষ।’

তিনি আরও জানান, ‘আট বছর ধরে গড়ে উঠা ‘সিআর সেভেন’ ব্র্যান্ড বদলাতে চাননি রোনালদো। এজন্যই সাত নম্বর জার্সিটি তার প্রয়োজন ছিল।’

রোনালদোর ইচ্ছার কথা কুয়ার্দাদোকে জানায় জুভেন্তাস কর্তৃপক্ষ। কুয়ার্দাদো কোন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যান। ৩ বছর আগে কুয়ার্দাদো যখন জুভেন্তাসে যোগ দেন তখন ১৬ জার্সি পড়তেন। তিনি বলেন, ‘এটি ক্লাবের সিদ্বান্ত। আমি যেহেতু এই ক্লাবের হয়ে খেলি, তাই কর্তৃপক্ষ যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। এর চেয়ে বড় কথা, রোনালদোর আবদার রাখা। কারণ কিছুদিন পর আমরা দল হিসেবেই খেলব। দলের সাফল্যের জন্য খেলব।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...