Current date Jul 23, 2026
খেলা

রোনালদোর জেল-জরিমানা!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতিালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে এখনও ফুটবল জগত চলছে আলোচনা, তর্ক-বিতর্ক। আর এরই মাঝে ঘটে গেল আরেক ঘটনা! কর ফাঁকির মামলায় স্পেনের রাজস্ব বিভাগ রোনালদোকে দুই বছরের জেল আর প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।

এ ব্যাপারে সরকারি কৌঁসুলি ও রোনালদোর মধ্যে এক চুক্তি স্বাক্ষরের অনুমতি দিয়েছেন দেশটির আদালত।

জানা গেছে, রিয়াল মাদ্রিদে থাকার সময় ২০১১ ও ২০১৪ সালের মাঝে রিয়ালের সাবেক তারকা চার বছরে ফাঁকির চারটি মামলায় অভিযুক্ত হন, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ইউরো। মামলা চলার সময় জরিমানার পরিমাণ ৫.৭ মিলিয়ন ইউরো কমানো হয়। রোনালদোকে এখন কোর্টের খরচ ও অন্যান্য মিলিয়ে প্রায় ১৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৭ কোটি টাকা) শোধ করতে হবে।

তবে স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধ বিবেচনায় রোনালদোকে অবশ্য শাস্তির বাকি অংশ তথা ২ বছরের জেল খাটতে হবেনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...