Current date Sep 13, 2026
বাংলাদেশ

রোববার রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসির সাক্ষাৎ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিদায়ী নির্বাচন কমিশন। বৈঠকে অংশ নিতে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার বঙ্গভবনে উপস্থিত থাকবেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার কবিতা খানম এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ হবে। ১৪ ফেব্রুয়ারি আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এজন্য এই সৌজন্য সাক্ষাৎ।

জানা যায়, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। নিয়োগ পাওয়ার পর ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে বর্তমান নির্বাচন কমিশন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...