Current date Sep 7, 2026
খেলা

রোমেরোর ইনজুরি আর্জেন্টিনার জন্য অনেক বড় ক্ষতি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে আর্জেন্টিনা দল থেকে ইনজুরির কারণে তারকা গোলরক্ষক সার্জিও রোমেরোর বাদ পড়া নিয়ে দারুণ হতাশা প্রকাশ করেছেন জেভিয়ার মাসচেরানো।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক জাতীয় দলের কোচ জর্জ সাম্পাওলির প্রথম পছন্দ হিসেবেই মাঠে নামতে পারতেন। কিন্তু হাঁটুর ইনজুরি তার স্বপ্ন ভঙ্গ করেছে। তার পরিবর্তে দলে ডাকা হয়েছেন নাহুয়েল গাজমানকে। তার সাথে গোলরক্ষক হিসেবে দলে আরো আছেন চেলসির উইলি কাবালেরো ও রিভার প্লেটোর ফ্র্যাংকো আরমানি।

বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া মাসচেরানো বলেছেন, ‘রোমেরোর ইনজুরি সত্যিকার অর্থেই আর্জেন্টিনার জন্য অনেক বড় একটি ক্ষতি। শুধুমাত্র ফুটবলার হিসেবেই নয়, ভালো একজন মানুষ হিসেবেও সে দলে সমাদৃত ছিল। গত ১০ বছর ধরে সে দলের নেতা হয়ে গিয়েছিল। তবে এটাই ফুটবল, এ ধরনের ঘটনা ঘটতেই পারে। আমরা এখন শুধুমাত্র গাজমানের জন্য শুভকামনা জানাতে পারি। তবে অপ্রত্যাশিত একটি ঘটনার শিকার আমরা হলাম। যদিও যেকোন কোচই চাইবে তার ২৩জন সদস্যকেই সে যেন দলে পায়।

মাসচেরানো আর্জেন্টিনার হয়ে যৌথভাবে ১৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন জেভিয়ার জানেত্তি। মাসচেরানো বলেন, আমরা সবাই জানি বিশ্বকাপ খেলা এত সহজ নয়। তবে প্রতিটি ম্যাচেই লড়াই করার জন্যই আমরা মাঠে নামবো। আমার জন্য এটাই শেষ সুযোগ। আশা করছি টুর্নামেন্টের আবহের সাথে তাল মেলাতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্জেন্টিনাকে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দল হিসেবে প্রমাণ করা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...